| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
কুমারখালিতে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

কুমারখালিতে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

শাহীন আলম লিটন :
কুষ্টিয়ার কুমারখালীতে করম আলী (৫৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২ জুলাই) ভোররাতে বাগুলাট ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামে নিজ গোয়ালঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি ওই এলাকার মৃত মজিবর শেখের পুত্র।

পরে ময়নাতদন্তের জন্য কৃষকের মরদেহ কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট্য হাসাপাতালের মর্গে প্রেরণ করা হয়।

পুলিশ ও প্রতিবেশীরা জানায়, পারিবারিক কলহের জেরে স্ত্রীর উপর অভিমান করে গত বৃহস্পতিবার দিবাগত রাতের কোন একঘভাগে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে কৃষক করম আলী। পরে ওই রাতেই নিজ গোয়ালঘরের ডাবের সাথে ঝুলতে দেখে পুলিশে খবর দেয় স্বজনরা। খবর পেয়ে ভোররাতে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মামলা নং ৩২।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024