| | | |
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
গাংনীতে ছেলে বাল্য বিয়ে করায় নবদম্পতিকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

গাংনীতে ছেলে বাল্য বিয়ে করায় নবদম্পতিকে পুলিশের হাতে তুলে দিলেন বাবা

মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে বাবা-মায়ের অবাধ্য হয়ে প্রেম ঘটিত কারনে বাল্য বিয়ে সম্পন্ন করেছে বখাটে ছেলে। ইতোমধ্যে বাবা মায়ের বিনা অনুমতিতে ছেলে তার নব বিবাহিত বউ নিয়ে বাড়িতে উঠে। বিষয়টি বাবা মা মেনে নিতে পারেননি। বাল্য বিয়ে সামাজিক অপরাধ। একথা ভেবে লিখিত অভিযোগ দেয়া হয় উপজেলা পরিষদ চেয়ারম্যান বরাবর। পরে উপজেলা নিবার্হী অফিসার মৌসুমী খানমের হস্তক্ষেপে আজ বৃহস্পতিবার সকালে তাদের আটক করে থানায় নেয়া হয়। নব দম্পতিকে পুলিশের হাতে তুলে দিলেন আইনের প্রতি শ্রদ্ধাশীল বাবা। এরকম ঘটনা ঘটেছে গাংনী পৌর সদরের উত্তর পাড়ায়।

জানা গেছে, গাংনী পৌর শহরের উত্তর পাড়ায় বসবাস কারী হাসানুজ্জামানের ছেলে আব্দুল্লাহ আল মামুন শুভ’র (১৭) বেশ কিছুদিন ধরে প্রতিবেশী ইকবাল হোসেনের স্কুল পড়ুয়া মেয়ে সাদিয়া আক্তার রিংকি (১৩) এর মধ্যে প্রেমজ সম্পর্ক গড়ে উঠে। প্রেম থেকেই অবশেষে বিয়ে। বেশ কয়েকদিন বিয়ের খবর গোপন রেখে গত বুধবার রাতে শুভ নতুন বউ নিয়ে বাড়িতে উঠে। শুভ’র বাবা এ বিয়ে মেনে নিতে পারেননি। তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

এবিষয়ে ছেলের বড় চাচা আব্দুল গণি জানান, ছেলেটা বখাটে হয়ে গেছে। বিয়ের এখনও বয়স হয়নি। আমরা চাই বাংলাদেশ আইনে তাদের শাস্তি হউক।

এব্যাপারে গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, ছেলে মেয়ে দু,জনই অপ্রাপ্ত বয়সী। আমরা বিষয়টি মানবিক দৃষ্টিতে নিয়ে কাজ করছি। মেয়র আহম্মেদ আলী উভয় পক্ষকে নিয়ে সমঝোতার উদ্যোগ নিয়েছে যেহেতু গত জুন মাসের ৮ তারিখে বিয়ে করেছে তাই ছেলে মেয়ের দাম্পত্য জীবন অস্বীকার না করে দুজনকে নিজ নিজ পরিবারে রেখে নির্ধারিত বয়স না হওয়া পর্যন্ত পৃথক থাকতে মুচলেকা নেয়া হতে পারে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024