| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
মিরপুরে জমি সহ ঘর পেলো অসহায় ৩০ পরিবার

মিরপুরে জমি সহ ঘর পেলো অসহায় ৩০ পরিবার

মনিরুল ইসলাম :
মুজিব শতবর্ষ উপলক্ষে দ্বিতীয় দফায় বিনামূল্যে জমিসহ ঘর পেলো তালিকাভুক্ত পর্যায় ৫৩,৩৪০টি ভূমিহীন পরিবার। আজ রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরগুলো সুবিধাপ্রত্যাশিদের কাছে হস্তান্তর করেন। যাদের কখনও আশ্রয় আর আবাসনের সংস্থান হয়নি এবার তাদের মাথা গোঁজার ঠাঁই হলো। ফলে জীবনের মোড় ঘুরে যাচ্ছে ৫৩,৩৪০টি পরিবারের। প্রত্যেকটি ঘরে আছে ২টি কক্ষ, ১টি বারান্দা, ১টি বাথরুম ও রান্নাঘর। দুই শতাংশ জমির ওপর নির্মিত একেকটি ঘর পাবেন ভূমিহীনরা।

এরই ধারাবাহিকতায় কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জমি সহ ঘর পেলো ৩০টি অসহায় পরিবার। সকালে মিরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আক্তার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. আব্দুল হালিম, পৌর মেয়র হাজী এনামুল হক, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) রকিবুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম। উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ, পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী এনামুল হক, উপজেলা ভারপ্রাপ্ত প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সোহাগ রানা, পোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক রবি, ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন বিশ্বাস, আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথা, ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুস সালাম, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তুল, বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা বিশ্বাস, তালবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডল, বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান, আমবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মিলন, প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন কুমার হালদার, সহ- সভাপতি রাশেদুজ্জামান রিমন, সাধারণ সম্পাদক মজিদ জোয়ার্দ্দার প্রমুখ।

পরে অতিথিরা জমিসহ মিরপুর উপজেলার ৩০টি ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২শতাংশ করে জমির কাগজ এবং ঘরের চাবি হস্তান্তর করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024