উজ্জ্বল হোসেন :
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় হাসিবুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে হযরত শাহ সোলাইমান চিশতীর (রাঃ) মাজার প্রাঙ্গণ থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে চুয়াডাঙ্গার দর্শনা থানার বলদিয়া এলাকার মৃত শামছুল ইসলামের ছেলে। তিনি প্রায় দুই মাস যাবত ওই মাজারের আশেপাশে থাকতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, সকাল ১১টার দিকে ভেড়ামারা উপজেলার হযরত শাহ সোলাইমান চিশতীর (রাঃ) মাজার প্রাঙ্গণে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। তিনি আরও জানান, বেশ কয়েকদিন ধরে ওই ব্যক্তি অসুস্থ ছিলেন।