১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | দুপুর ২:২৫
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
কুষ্টিয়ায় প্রকাশ্যে গুলি করে স্বামী-স্ত্রী-শিশুকে হত্যা !! আটক পুলিশ সদস্য সৌমেন রায়।

কুষ্টিয়ায় প্রকাশ্যে গুলি করে স্বামী-স্ত্রী-শিশুকে হত্যা !! আটক পুলিশ সদস্য সৌমেন রায়।

স্বাধীনতা ডেস্ক:
কুষ্টিয়া শহরে প্রকাশ্যে স্বামী-স্ত্রী ও তাদের শিশুসন্তানকে গুলি করে হত্যা করেছে পুলিশ সদস্য সৌমেন রায়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, তার স্ত্রীর সাথে পরকীয়া ছিলো নিহত শাকিলের। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

রবিবার (১৩ জুন) বেলা ১২টার দিকে কুষ্টিয়া শহরের কাস্টমস মোড় এলাকায় হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। এসময় স্থানীয়রা অভিযুক্ত পুলিশ সদস্যকে আটক করে।

তবে পরকীয়ার ঘটনায় ঘটা হত্যাকাণ্ডের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিকেলে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

নিহতরা হলেন- কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের সাওতাকারিগর পাড়ার মিজবারের ছেলে শাকিল (২৮), তার স্ত্রী আসমা (২৫) ও ছেলে রবিন (৫)। তাদের গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সেওতা গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১২টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কাস্টমস মোড়ে তিনতলা একটি ভবনের সামনে এক নারী চার বছরের ছেলে শিশুকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ওই নারীর সাথে তার স্বামী ছিলেন। হঠাৎ এক ব্যক্তি প্রথমে ওই নারীর মাথায় গুলি করে। এরপর পাশে থাকা শাকিলের মাথায়ও গুলি করেন তিনি। ভয়ে শিশুটি দৌড়ে পালাতে গেলে তাকেও ধরে মাথায় গুলি করা হয়। আশপাশের লোকজন গুলি করা ব্যক্তিকে ধরতে গেলে তিনি দৌড়ে তিনতলা ভবনের ভেতরে ঢুকে পড়েন।

এরপর লোকজন জড়ো হয়ে ওই ভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে।

অপরদিকে গুলিবিদ্ধদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিছুক্ষণের মধ্যেই সবার মৃত্যু হয়।

সূত্রমতে, নিহত শাকিল ও হত্যাকারী সৌমেন বন্ধু ছিলেন। আসমার মাধ্যমেই সৌমেনের সাথে শাকিলের বন্ধুত্ব হয়। সৌমেনের বাড়ি মাগুরা জেলায়। তিনি পুলিশের কুষ্টিয়ার হালসা ক্যাম্পে কর্মরত ছিলেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল ইসলাম বলেন, শহরের কাস্টম মোড় এলাকায় তিনজনকে গুলি করে হত্যা করেছে এক পুলিশ সদস্য।

কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, আটক পুলিশ কর্মকর্তা সম্প্রতি হালসা ক্যাম্প থেকে খুলনার ফুলতলাতে বদলি হন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024