| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
মিরপুরে হাতুড়ির আঘাতে আহত স্ত্রীর মৃত্যু

মিরপুরে হাতুড়ির আঘাতে আহত স্ত্রীর মৃত্যু

মনিরুল ইসলাম :
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের খয়েরপুর স্বামীর হাতুড়ির আঘাতে পলি খাতুন (২৬) নামে আহত এক গৃহবধূ মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ জুন) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত পলি খাতুন কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের খয়েরপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। ঘাতক স্বামী আবু বক্কর একই এলাকার সাবেক গ্রাম পুলিশ আয়ূব আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ০২ জুন বিকেলে পারিবারিক বিষয় নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে বাগ-বাকবিতণ্ডা হয়। পরে রাত ২টার দিকে পলি ঘুমিয়ে পড়লে তার স্বামী আবু বক্কর ঘুমন্ত অবস্থায় একাধিকবার লোহার হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে।

এতে গুরুতর জখম হয় সে। এসময় তাদের ছেলে চিৎকার করলে আবু বক্কর পলিকে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।

মিরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক এএসআই সাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার পর থেকে অভিযুক্ত আবু বক্কর পলাতক রয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024