১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | রাত ৮:৪৮
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারায় অত্যাধুনিক ফিটনেস ক্লাব জিম এর শুভ উদ্বোধন

ভেড়ামারায় অত্যাধুনিক ফিটনেস ক্লাব জিম এর শুভ উদ্বোধন

জহিরুল কবীর নবীন :
কুষ্টিয়ার ভেড়ামারায় উদ্বোধন হয়েছে বহুকাঙ্ক্ষিত অত্যাধুনিক ফিটনেস ক্লাব জিম। গোডাউন মোড়স্থ ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানির উপরে ৪র্থ তলায় ক্লাব টি অাজ শনিবার সন্ধ্যার পর শুভ উদ্বোধন করেছেন ভেড়ামারার রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তারা। এসময় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অালহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার, ভেড়ামারা পৌরসভার মেয়র অানোয়ারুল কবীর টুটুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, ভেড়ামারা অফিসার ইনচার্জ (তদন্ত) জহুরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু, ভেড়ামারা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ডাঃ অামিরুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, ভেড়ামারা পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ অালী মৃধা, ভেড়ামারা স্বেচ্ছাসেবী সংস্থার বিনামূল্যে চিকিৎসালয়ের সভাপতি সাংবাদিক শাহ্ জামাল, সাধারণ সম্পাদক নোমান জহির রাজা, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানির ভেড়ামারা ব্রাঞ্চ অফিসের ইনচার্জ অালহাজ্ব অাবুল কাশেম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভেড়ামারা ফিটনেস ক্লাব জিম এর মালিক পারভেজ অালী জনি জানিয়েছেন, বডি ফিটনেস এবং শরীর সুস্থ রাখতে ব্যায়াম এর বিকল্প নেই। কর্ম ব্যাস্ততায় অামরা নিয়মিত শরীর চর্চা বা ব্যায়াম করতে পারি না। ফলে অামরা দেহের সৌন্দর্য হারিয়ে ফেলছি। ফিটনেস ক্লাব টি অামাদের সেই জায়গা টা পূরন করে দেবে, যেখানে অাপনি অাপনার শরীর, সু-স্বাস্থ্য নিশ্চিত করতে এবং রোগ মুক্ত জীবন যাপন করতে নিয়মিত ভাবে ব্যায়াম করার সুযোগ পাবেন। তিনি অারো জানান, ফিটনেস ক্লাব জিমে সকল আধুনিক যন্ত্রপাতি দিয়ে সাজানো হয়েছে। এটি একটি আধুনিক মানের জিমনেসিয়াম।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024