| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
ভেড়ামারা স্বেচ্ছাসেবী সংস্থা’র বিনামূল্যে চিকিৎসালয়ের প্রধান উপদেষ্টা দানবীর আলহাজ্ব আতিয়ার রহমান’র চিকিৎসা কার্য্যালয় পরিদর্শন

ভেড়ামারা স্বেচ্ছাসেবী সংস্থা’র বিনামূল্যে চিকিৎসালয়ের প্রধান উপদেষ্টা দানবীর আলহাজ্ব আতিয়ার রহমান’র চিকিৎসা কার্য্যালয় পরিদর্শন

অধ্যাপক ফারুক হোসেন ঃ
ভেড়ামারা স্বেচ্ছাসেবী সংস্থা’র বিনামূল্যে চিকিৎসালয়ের সম্মানিত প্রধান উপদেষ্টা, মনোমোহন বিড়ি ফ্যাক্টারী লিমিটেড এর এম ডি, বিশিষ্ট সমাজ সেবক, দানবীর আলহাজ্ব আতিয়ার রহমান গত ১৬ মে দুপুরে থানার সামনে কাচারীপাড়ায় অবস্থিত সংস্থার বিনামূল্যে চিকিৎসালয় পরিদর্শনে আসেন। এসময় তাঁকে ফুলেল শুভেচছা দিয়ে বরন করে নেন, সংস্থার সভাপতি, দৈনিক স্বাধীনতা পত্রিকার সম্পাদক ও প্রকাশক, দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক শাহ্ জামাল, সংস্থার সাধারন সম্পাদক নোমান জহির রাজা, অর্থ বিষায়ক সম্পাদক উজ্জ্বল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, মনোমোহন বিড়ি ফ্যাক্টারী লিমিটেড’র ম্যানেজার তৌহিদুল ইসলাম তৌহিদ, মার্কেটিং অফিসার আইনুল হক, প্রকৌশলী রুহুল আমীন ছনেট।
২০২০ সালের ১ লা ডিসেম্বর থেকে ভেড়ামারা স্বেচ্ছাসেবী সংস্থা বিনামূল্যে চিকিৎসালয় প্রতিষ্ঠা করে ভেড়ামারার পিছিয়ে পড়া জনগোষ্টির স্বাস্থ্য সেবা নিশ্চিত করে চলেছেন। চিকিৎসালয় থেকে প্রতি মাসে শত শত মানুষ স্বাস্থ্য সেবা গ্রহন করছে। মাত্র ২’শ টাকা জমা দিয়ে একটি স্বাস্থ্য কার্ড সংগ্রহ করে বাংলাদেশের স্থায়ী যে কোন নাগরিক বিনামূল্যে স্বাস্থ্য সেবা গ্রহন করতে পারবে। জানা গেছে, অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার হাত থেকে মুক্তি এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষায় ২০ ভাগ সুবিধা দেওয়া বিনামূল্যে চিকিৎসালয়ের অন্যতম সেবা কার্যক্রম। ভেড়ামারায় ক্রমশঃ জনপ্রিয় হয়ে উঠছে বিনামূল্যে চিকিৎসালয়ের এ স্বাস্থ্য সেবা কার্যক্রম।
এসময় আলহাজ্ব আতিয়ার রহমান সংস্থার সার্বিক কার্যক্রম শুনেন এবং বিনামূল্যে চিকিৎসালয়ের প্রতিটি কক্ষ ঘুরে ঘুরে দেখেন এবং সার্বিক খোঁজ খবর নেন। চিকিৎসা এবং মানবসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করার প্রয়াসে প্রতিষ্ঠিত ভেড়ামারা স্বেচ্ছাসেবী সংস্থা’র কার্যক্রম’র ভুয়সী প্রশংসা করেন তিনি।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024