| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
প্রথম করোনা টেস্টে ‘নেগেটিভ’ সাকিব

প্রথম করোনা টেস্টে ‘নেগেটিভ’ সাকিব

স্পোর্টস রিপোর্টার, ৮ মে ২০২১
বিশেষ বিমানে বৃহস্পতিবার ভারত থেকে ঢাকায় ফিরেছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। দেশে ফিরে প্রথম করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছেন সাকিব। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিশিয়ান মঞ্জুরুল হোসাইন চৌধুরী। মোস্তাফিজের পরীক্ষার ফল এখনো পাওয়া যায়নি।
শনিবার (৮ই মে) গণমাধ্যমকে মঞ্জুরুল হোসাইন বলেন, ‘সাকিব প্রথম করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। মোস্তাফিজের পরীক্ষার ফল আগামীকাল পাবো।’

ভারতে করোনাভাইরাসের থাবায় মাঝ পথেই স্থগিত হয়ে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) চতুর্দশ আসর। নিরাপত্তার কারণে ভারত-বাংলাদেশের সঙ্গে আকাশ ও স্থল সীমান্ত বন্ধ রয়েছে। তাই টাইগারদের এই দুই তারকা ক্রিকেটারের দেশে ফেরা নিয়ে সৃষ্টি হয়েছিল জটিলতা। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিদেশি ক্রিকেটারদের দেশে ফেরত পাঠানোর দায়িত্ব নেয়। অন্যদিকে দেশে ফিরে সাকিব ও মোস্তাফিজকে থাকতে হচ্ছে ১৪ দিনের কোয়ারেন্টিনে।
বৃহস্পতিবার বিমানবন্দরে নেমেই সাকিব রাজধানীর ফোর পয়েন্টস বাই শেরাটনে ও মোস্তাফিজুর রহমান স্ত্রীকে নিয়ে কোয়ারেন্টিনে সোনারগাঁও হোটেলে উঠেছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের ২৩ সদস্যের প্রাথমিক দলে রয়েছেন সাকিব-মোস্তাফিজ। আগামী ২৩শে মে থেকে শুরু হতে চলা ৩ ম্যাচের সেই ওয়ানডে সিরিজে দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে দলে পাওয়ার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে টিম ম্যানেজমেন্ট।

এদিকে আইপিএলে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্সের আরো একজন সতীর্থ করোনায় আক্রান্ত হয়েছেন- টিম সেইফার্ট নিউজিল্যান্ডের চার্টার্ড ফ্লাইটে ওঠার আগমুহূর্তে করোনা পরীক্ষায় পজেটিভ হয়েছেন। এর আগে বরুণ চক্রবর্তী ও সন্দ্বীপ ওয়ারিয়র করোনায় আক্রান্ত হন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024