রিপন অাহমেদ :
করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় ৫-১১ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে সরকার। গতকাল সোমবার লকডাউনের প্রথম দিনে ভেড়ামারা উপজেলায় লকডাউন বাস্তবায়নে ব্যাপক তৎপরতা চালিয়েছে স্থানীয় প্রশাসন।
স্থানীয়রা জানান, সামনে পবিত্র রমজান মাস। মানুষ বাজার মুখী। ক্রেতারা যেমন স্বাস্থ্যবিধি মানছেন না তেমনি মানছেন না দোকানিরা। এজন্য অনেকেই যেমন কাঁচাবাজারে যাচ্ছেন। অনেকে আবার কিনে রাখছেন কাপড়-চোপড়। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে অনেকরই অাগ্রহ কম।
ভেড়ামারা উপজেলা প্রশাসন স্বাস্থ্যবিধি নিশ্চিতে আজ সোমবার বেলা ১১টায় অভিযান শুরু করে।
ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু,উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল মারুফ, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল। ভেড়ামারা থানার ওসি শাহ্ জালাল, এসআই রিফাজ উদ্দীন,ভেড়ামারা রেলবাজার শিল্পবনিক সমিতিরি সাধারণ সম্পাদক আবু দাউদ।