১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | বুধবার | বর্ষাকাল | রাত ১১:০৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
মুজিব শতবর্ষে ১৬০ জন মুক্তিযোদ্ধার চিকিৎসার দায়িত্ব নিল ভেড়ামারা স্বেচ্ছাসেবী সংস্থা

মুজিব শতবর্ষে ১৬০ জন মুক্তিযোদ্ধার চিকিৎসার দায়িত্ব নিল ভেড়ামারা স্বেচ্ছাসেবী সংস্থা

মাহমুদ্দোল্লাহ সোহেল/মেঘলা ইসলাম, ভেড়ামারা :
মুজিব শতবর্ষে বিরল দৃষ্টান্ত স্থাপন করলো কুষ্টিয়ার ভেড়ামারা স্বেচ্ছাসেবী সংস্থা। ভেড়ামারা উপজেলার ১৬০ জন মুক্তিযোদ্ধার চিকিৎসার দায়িত্ব নিয়ে তাদের হাতে তুলে দিয়েছে বিনামূল্যে চিকিৎসার হেলথ্ কার্ড। আজ সকাল সাড়ে ১১টায় সংস্থার নিজস্ব কার্য্যালয়ে বিনামূল্যে চিকিৎসালয়ের এই কার্ড বিতরন করা হয়। স্বাধীনতার সূবর্ণ জয়ন্ত্রী উপলক্ষ্যে এ সময় ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষনা করা হয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক স্বাধীনতা পত্রিকা। ভেড়ামারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড’র কমান্ডার এ্যাড. আলম জাকারিয়া টিপু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ জালাল, ভেড়ামারা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ডাঃ আমিরুল ইসলাম মান্নান, ভেড়ামারা স্বেচ্ছাসেবী সংস্থার উপদেষ্টা আব্দুল হান্নান, আতিয়ার রহমান মৃধা প্রমুখ। সংস্থার সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক শাহ্ জামাল’র স্বাগত বক্তব্যে এবং সাধারন সম্পাদক নোমান জহির রাজা’র পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন, বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশান আরা সিদ্দিকী, ভেড়ামারা পৌরসভার নব নির্বাচিত কাউন্সিলর ফিরোজ আলী মৃধা, সোলাইমান মাষ্টার, বীরমুক্তিযোদ্ধা নজিবুদ্দোল্লাহ খাঁন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মাহবুবুর রহমান, সংস্থার অর্থ বিষায়ক সম্পাদক উজ্জল হোসেন প্রমুখ।
ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুজ্জামান মিঠু বলেছেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান নিশ্চিত করেছে। এর সাথে একাত্বতা ঘোষনা করে ভেড়ামারা স্বেচ্ছাসেবী সংস্থা ভেড়ামারা উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে হেলথ্ কার্ড দিয়েছে। এখন থেকে সর্ম্পন্ন ফ্রিতে স্বাস্থ্য সেবা পাবে মুক্তিযোদ্ধারা। এটি একটি মহতি আয়োজন। এতে করে মুক্তিযোদ্ধারা বৃদ্ধকালীন স্বাস্থ্য সেবা নিয়মিত ভাবে নিশ্চিত হবে।
ভেড়ামারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড’র কমান্ডার এ্যাড. আলম জাকারিয়া টিপু বলেছেন, মুজিব শতবর্ষ উপলক্ষে মুক্তিযোদ্ধাদের চিকিৎসার দায়িত্ব নেওয়া বিরল একটি দৃষ্ঠান্ত স্থাপন করেছে ভেড়ামারা স্বেচ্ছাসেবী সংস্থা। এর মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয়েছে। মুক্তিযোদ্ধাদের আজীবন বিনামুল্যে চিকিৎসা দেওয়ায় উপকৃত হবে ভেড়ামারা উপজেলার ১৬০ জন মুক্তিযোদ্ধা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024