১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | দুপুর ২:২৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
মিরপুরে বৈদ্যুতিক খুঁটিতে ঝুঁলে লাইন ম্যানের মৃত্যু

মিরপুরে বৈদ্যুতিক খুঁটিতে ঝুঁলে লাইন ম্যানের মৃত্যু

মনিরুল ইসলাম,কুষ্টিয়া:
কুষ্টিয়ার মিরপুরে বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে বৈদ্যুতিক খাম্বা (পোল) সাথে ঝুঁলে ডিলু মিয়া (২১) নামের এক বৈদ্যুতিক লাইন ম্যানের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেল ৫টার সময় কুষ্টিয়ার মিরপুর থানার ১শ গজ পশ্চিমে বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় এ দূর্ঘটনা ঘটে।
নিহত ডিলু মিয়া পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বাউলচারা এলাকার আব্দুর রহিমের ছেলে। তিনি কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির “লাইন স্ক্রু লেভেল-১” পদে কর্মরত ছিলেন। জানা যায়, মিরপুর থানার সামনে বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় হঠাৎ বিদ্যুতপৃষ্ট হয়ে ডিলু নামের ঐ লাইন ম্যান বেল্ট বাধা অবস্থায় খাম্বায় ঝুলছিলো। স্থানীয়রা দেখে মিরপুর ফায়ার ষ্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ যুবায়ের ইবনে রাকিব মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024