| | | |
সংবাদ শিরোনামঃ
তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
পদ্মায় ভারত থেকে ভেসে এলো শিশুর মৃতদেহ

পদ্মায় ভারত থেকে ভেসে এলো শিশুর মৃতদেহ

শাহীন আলম লিটন, কুষ্টিয়া
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে ভারতীয় এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত তালতলা এলাকায় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় সোহেল (১০) নামে ওই শিশুটির লাশ উদ্ধার করা হয়। মৃত সোহেল ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার জয়কৃষ্ণপুর গ্রামের এমদাদুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার বেলা ১১টার দিকে সোহেল ভারতের জলঙ্গীর নীচে পদ্মা নদীর পাথরঘাটায় গোলস করতে নেমে পদ্মার প্রবল স্রোতে নদীতে সে তলিয়ে যায়। তার মৃতদেহ ভাসতে ভাসতে বাংলাদেশে চলে আসে। দৌলতপুরের ভাগজোত তালতলা এলাকায় পদ্মা নদীতে শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে মুন্সিগঞ্জ আশ্রয়ন বিজিবি ক্যাম্পের নিকট রাখে। ভারতীয় শিশুর লাশ উদ্ধারের বিষয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ প্রাগপুর কোম্পানী কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন জানান, বিএসএফ’র মাধ্যমে শিশুটির লাশ পরিবারের নিকট হস্তান্তর করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024