১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | মঙ্গলবার | বর্ষাকাল | রাত ১:৪৬
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারায় ট্রেতে চারা উৎপাদন ও রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ

ভেড়ামারায় ট্রেতে চারা উৎপাদন ও রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ

  • জাহিদ হাসান :

কুষ্টিয়ার ভেড়ামারা বাহিরচর ইউনিয়নের মুসল্লিপাড়া গ্রামে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে ২০২০/২০২১ অর্থবছরে খরিপ-২ মৌসুমে সম্ভব্য বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কমিউনিটি ভিত্তিক রোপা আমন ধানের চারা ও রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে রোপণের জন্য ট্রেতে নাবী জাতের আমন ধানের চারা ক্ষতিগ্রস্থ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। ভেড়ামারা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাহানাজ ফেরদৌসী’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষনা করেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু। এসময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ শায়খুল ইসলাম, বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ রওশনারা খাতুন, উপ সহকারী কৃষি অফিসার মোঃ সদরুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম (এসএএও), মোঃ আশরাফুল ইসলাম সহ প্রমূখ। উপজেলা কৃষি অফিসার মোঃ শায়খুল ইসলাম জানান, ট্রেতে চারা উৎপাদন করে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ কার্যক্রমে ১৬ জন চাষী ১ বিঘা জমিতে চারা রোপণের জন্য চারা পেয়েছেন। আপদ কালীন বীজতলায় ৩৪ শতাংশ জমিতে চারা উৎপাদনের জন্য ১০২ কেজি বীজ দেওয়া হয়েছে। এতে প্রত্যেক কৃষক ১বিঘা জমিতে রোপণের জন্য ১.৫ শতাংশ জমি’র চারা পেয়েছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024