ষ্টাফ রির্পোটার :
বিয়ে করতে এসেও শান্তি মিললো না বর নাইম আলীর। ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের চুলচেরা বিশ্লেষণে অপরাধ প্রমাণিত হওয়ায়, গুনতে হলো নগদ ১০ হাজার টাকা জরিমানা। ঘটনাটি ঘটেছে, গতকাল শুক্রবার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামের কোদালিয়াপাড়া গ্রামে।
সূত্র জানিয়েছে, ওই গ্রামের ফজলুর রহমান এর নাবালিকা কন্যা মোছাঃ লামিয়া খাতুন কে বিয়ে করতে আসে মিরপুর উপজেলার নওদা খাদিমপুর গ্রামের মোঃ নাইম আলী (২১)। বর এবং কনের উভয়ই নাবালিকা। বাল্যবিবাহের খবরটি ভেড়ামারা উপজেলা প্রশাসনের কাছে এলে অভিযান চালায় স্থানীয় প্রশাসন।
ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ডাঃ আশিক বাহার ওই বিয়ে বাড়িতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আদালত পরিচালনা করেন।
এসময় বাল্য বিবাহের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ধারা ৭(১) অনুযায়ী বর মোঃ নাইম আলী (২১) কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।