| | | |
সংবাদ শিরোনামঃ
মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ
ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ

ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ

রাজু আহমেদ, ভেড়ামারা :
কুষ্টিয়ার ভেড়ামারার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলহেরা মডেল একাডেমী স্কুলের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ৭৫ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মননা কেষ্ট, সাটিফিকেট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মনা ইয়োগা ওয়ার্ল্ডের ক্ষুদে যোগী প্রজ্ঞা’র ডিসপ্লে অতিথিদের মাঝে মুগ্ধতা ছড়ায়।
আল্ হেরা মডেল একাডেমী স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাড. আব্দুর রশিদ-এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, বাংলা একাডেমীর জীবন সদস্য, বিশিষ্ট লেখক, গবেষক, কলামিষ্ট আলহাজ¦ হাসানুজ্জামান খসরু’র স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের কুষ্টিয়া-৩০৬ এর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার দেবনাথ এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন বলেন, এখন শিক্ষার্থীদের প্রস্তুতি নেওয়ার সময়। সু-শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ শিক্ষাও অর্জন করা দরকার। এ ছাড়া একটি সুন্দর জাতি গঠন করা সম্ভব নয়। পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার পাশাপাশি মায়েদের সচেতন ভূমিকা পালনের ওপরও তিনি গুরুত্বারোপ করেন তিনি।
আলোচনা সভা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও উপহার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024