১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | সকাল ৯:৫০
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারায় পুলিশের উপরে হামলার ঘটনায় ৩ আসামী গ্রেফতার

ভেড়ামারায় পুলিশের উপরে হামলার ঘটনায় ৩ আসামী গ্রেফতার

শামীমুল হক শামীম :
কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের উপর হামলার ঘটনায় সাঁড়াশি অভিযান চালিয়ে মাদক সম্রাট বিপ্লব রহমান বিপুসহ মাদক কারবারি কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানা গেছে।
গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের এএসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জুনিয়াদহ ইউনিয়নের মাওলাহাবাসপুরে মাদক কারবারিদের গ্রেফতার করার লক্ষ্যে অভিযান চালায়। সেখানে তারা দেখতে পায়, পলাশসহ কিছু মাদক কারবারী মাদক নিয়ে যাচ্ছে। এমতাবস্থায় পুলিশ তাদের ধরতে গেলে, তারা পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি মারতে থাকে। এসময় পুলিশের কনস্টেবল মো: আলী উজ্জামান কে হত্যার উদ্দেশ্যে লাইট দিয়ে মাথায় গুরুতর আঘাত করায় হয়। তার মাথার ডান পাশের উপরের অংশে আঘাত লেগেছে এবং ৫টি সেলাই দেওয়া হয়।

এ ঘটনায় পুলিশের কুচিয়ামোড়া ক্যাম্প ইনচার্জ এ এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ভেড়ামারা থানায় মামলা দায়ের করেন। যার নং ০২, তারিখঃ ০৩/০১/২৬, ধারা:১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৩২৩/৩২৬/৩০৭ /৫০৬/৩৪ পেনাল কোড। এরপর থেকেই আসামিদের গ্রেফতার করার লক্ষ্যে সাঁড়াশি অভিযান শুরু করে ভেড়ামারা থানা পুলিশ। পরে গ্রেফতার করা হয় মওলাহাবাসপুর মহলদারপাড়ার শরীফ মহলদার’র পুত্র মাদক সম্রাট বিপ্লব রহমান ওরফে বিপু (৩০), মৃত ফজলুর রহমান’র স্ত্রী মোছাঃ শাহানাজ পারভীন (৫৬), মাদক সম্রাট পলাশের স্ত্রী সন্ধ্যা খাতুন(৩০)।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024