১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সোমবার | বর্ষাকাল | বিকাল ৫:৪৩
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ! ভেড়ামারায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দিল শিশু তাহমিদ ফাউন্ডেশন
ভেড়ামারায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিএনপি’র প্রার্থী রাগীব রউফ চৌধুরী

ভেড়ামারায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিএনপি’র প্রার্থী রাগীব রউফ চৌধুরী

নোমান জহির রাজা :
কুষ্টিয়ার ভেড়ামারায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন, বিএনপি মনোনীত কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। গতকাল সোমবার দুপুরে স্থানীয় ফুডল্যান্ড ক্যাফে এন্ড রেস্টুরেন্টে তিনি সবস্তরের সাংবাদিকদের সথে এই মতবিনিময় সভায় অংশ নেন। এতে ভেড়ামারায় কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন, আমি আইন পেশা থেকে যা আয় করি গত ২৫ বছর তার সব টায় ভেড়ামারা-মিরপুরবাসীর জন্য ব্যায় করেছি। সব সময় রয়েছি জনগনের সাথেই। আমি বিশ্বাস করি, ভেড়ামারা-মিরপুরের জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন। যেমনটি নির্বাচিত করেছিলেন আমার বাবা আব্দুর রউফ চৌধুরীকে। আমি আমার বাবার পথ ধরেই আপনাদের সেবায় নিয়োজিত থেকে ভেড়ামারা মিরপুরের জনগণের সেবা করে যেতে চাই।
মতবিনিময় সভায় ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাহাজান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এসএস আল হুসাইন সোহাগ, ডাঃ আব্দুল হান্নান সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024