রাজু আহমেদ :
কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর "খ" সার্কেলের উপ-পরিদর্শক মোঃ রাসেল কবিরের নেতৃত্বে এবং বিভাগীয় টিমের সক্রিয় ফোর্স সাথে নিয়ে গত ৬ অক্টোবর কুষ্টিয়ার ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়নে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় গোলাপনগর বাগগাড়ীপাড়ার আমিন উদ্দিন এর পুত্র মোঃ আব্দুল সালাম(৫৩) পলাতকের,
নিজ শয়ন কক্ষে তল্লাশি করে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভেড়ামারা থানায় আব্দুস সালামের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক, একটি নিয়মিত মামলা দায়ের করেন। ০২, তারিখ ৬/১০/২০২৪ ইংরেজি। এছাড়া বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সেলিম ও জাহাঙ্গীর নামে, দুইজন মাদক সেবনকারীকে, ভ্রাম্যমান আদালতে দোষী সাব্যস্ত করে ছয় মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024