এস এম রওনক:
ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়ন উলামা ও ইমাম পরিষদের উদ্যোগে আজ কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর বাজারে বাদ আছর ভারতের পুরোহিত কর্তৃক হযরত মুহাম্মদ সাল্লাহু সাল্লাম কে নিয়ে কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উলামা ও ইমাম পরিষদের মাওলানা মোঃ খাইরুল ইসলামের পরিচালনায় এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশটি কুচিয়ামোড়া ও বাহাদুরপুর বাজারে বিক্ষোভ মিছিল শেষে বাহাদুরপুর জামে মসজিদের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, বাহাদুরপুর ইউনিয়ন উলামা পরিষদের সভাপতি মুফতি আল-আমীন এবং উপদেষ্টা ক্বারী উমর ফারুক ও মুফতি ফরিদুদ্দিন আবরার ও সহ সভাপতি মুফতি ইসমাইল, মাওলানা খায়রুল ইসলাম, হাফেজ সাকিব, হাফেজ রানা, মাওলানা আহমাদ শফী সহ অন্যান্য ইসলামি দলের দায়িত্বশীল বৃন্দ। সমাবেশ শেষে মুফতি আল আমিন দোয়া মাহফিলের মধ্যে দিয়ে বিজেপি সহ ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামীতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে কোন রকম কটুক্তি বা অসম্মান করা হয় তাহলে বাংলাদেশের উলামা মাশায়েখ বসে থাকবে না এর কঠোর ব্যবস্থা নেয়া হবে ইনশাআল্লাহ।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024