উজ্জল হোসেন :
কুষ্টিয়ার ভেড়ামারায় ২ ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দোলুয়া বাজারের চিহ্নিত সন্ত্রাসী সাইফুল ইসলাম’র বিরুদ্ধে। এ সময় সশস্ত্র তান্ডাব চালিয়ে তাদের ব্যবহৃত ফ্রিডম মোটর সাইকেল টি ভাংচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে। এ বিষয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে ভুক্তভোগীরা।
লিখিত অভিযোগে জানা গেছে, আল্লারদর্গা বাজারে রিয়াদ সু প্যালেস এর স্বত্বাধিকারী শহিদুল ইসলাম’র ম্যানেজার মেহেদী হাসান এবং তার পুত্র রিয়াদ ঈদের আগের দিন ৬ জুন রাতে ভেড়ামারার গোলাপনগর, কুচিয়ামোড়া এলাকায় বাকি আদায়ের জন্য আসে। রাত ১ টার দিকে টাকা আদায় শেষ করে দোলুয়া বাজার হয়ে আল্লারদর্গার দিকে ফিরছিলেন। এসময় দোলুয়া বাজারে সশস্ত্র অবস্থায় ছিলেন এলাকার চিহ্নিত সন্ত্রাসী সাইফুল ইসলাম। এ সময় তাদের গতি রোধ করে তাদের বেড়ক পিটায়। রামদার উল্টা পিট দিয়ে তাদের কুপিয়ে রক্তাক্ত জখম করে গাছের সাথে বেঁধে নির্যাতন চালায়। এসময় তাদের কাছে থাকা নগদ ৩ লক্ষ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় রিয়াদের পিতা শহিদুল ইসলাম তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে ভর্তি করে। এ বিষয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে ভুক্তভোগীরা।