মোঃ স্মরণ, স্টাফ রিপোর্টার:
জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক ও কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন বলেছেন, বাজার সিন্ডিকেটের কারনে সৃষ্ট সার, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণ করে দ্রুততার সাথে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে। বিএনপি-জামায়াত জোট দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলতে এবং ধ্বংসাত্মক রাজনীতির মাধ্যমে বর্তমান সরকার উৎখাত করার যে সুগভীর চক্রান্ত ও ষড়যন্ত্র শুরু করেছে, তা প্রতিহত করতে হলে দেশের প্রান্তিক মানুষকে দ্রব্যমূল্যের অসহনীয় উর্ধগতি থেকে পরিত্রাণ দিতে হবে। সামান্য ঠুনকো কারনে সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসায়ী নামধারী যেসব লুটেরারা জনজীবনকে জিম্মি করে কালো টাকা উপার্জনের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে, তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে হবে। জনগণকে বাজার সিন্ডিকেট থেকে মুক্ত করা সম্ভব হলে তারাই বিএনপি-জামায়াতের অপরাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে বাজার সিন্ডিকেট, দলবাজ ও দখলবাজিসহ অপরাজনীতির ধারক-বাহক বিএনপি-জামায়াত ও তাদের দোসরদের বিরুদ্ধে জাসদের নেতৃত্বে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে।
কেন্দ্রীয় জাসদ নেতা আলহাজ্ব আব্দুল আলীম স্বপন আজ শনিবার সন্ধ্যার পর জাসদ প্রতিষ্ঠার ৫০বছর পূর্তি উপলক্ষ্যে ভেড়ামারা উপজেলা জাসদ আয়োজিত এক বিশাল মশাল মিছিল পরবর্তী বক্তব্যে এসব কথা বলেন। ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম আনছার আলী'র সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক শ্রী অসিৎ কুমার সিংহ রায়, কৃষি বিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, চাঁদগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন, মোকারিমপুর ইউপির সাবেক চেয়ারম্যান বেনজির আহমেদ বেনু, জাসদ নেতা আইউব আলী, রফিকুল ইসলাম, আবু হাসান, শফি হাজী, পৌর জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামালসহ জাসদ ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।।।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024