সাজেদুর রহমান নয়ন :
কুষ্টিয়ার ভেড়ামারার মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ১ দিনে ২ জনের করুন মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন সম্ভাবনাময়ী যুবক মারা যায়। শনিবার সকাল ১১ সময় ভেড়ামারা-দৌলতপুর মহাসড়কের ভাঙ্গাপুল নামক স্থানে ড্রাম ট্রাক ও সাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাইকেল চালক আব্দুস সালাম (৫০) নিহত হয়। তার বাড়ি ভেড়ামারা উপজেলার মাওলাহাবাসপুর গ্রামে। অন্যদিকে একই দিন সন্ধ্যার পর ভেড়ামারা প্রাগপুর রোডের হাওয়াখালি মাঠে মিনি ট্রাকের সাথে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত হয় তুহিনুর রহমান তুহিন। তার বাড়ি ধরমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে। একই দিনে দুটি সড়ক দূর্ঘটনায় মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024