এম এ মাজিদ, তাড়াশ:
সিরাজগঞ্জে সম্প্রীতি সুরক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সিরাজগঞ্জ ইসলামিক ফাউণ্ডেশের আয়োজনে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউণ্ডেশন রাজশাহী বিভাগীয় পরিচালক মো:আব্দুর রাজ্জাক ।
ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদের সভাপতিত্বে ও ফিল্ড অফিসার মো হাবিবুল্লাহ,র পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউণ্ডেশন রাজশাহী বিভাগীয় কাযালয়ের ফিল্ড অফিসার মোহাম্মদ আমিরুল ইসলাম, ফিল্ড সুপারভাইজার মো: জাহাঙ্গীর আলম, সিরাজগঞ্জ জেলা কাযালয়ের ফিল্ড সুপারভাইজার মো:আনোয়ার হোসেন প্রমূখ।
অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন, জেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা তরিকুল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024