স্বাধীনতা ডেক্স :
বুধবার ভোর থেকে সারাদেশে অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো। এছাড়া আগামীকাল সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে। অষ্টম দফার এই কর্মসূচির সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে ১৫৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) সকালে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।
তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে ১৫৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এরমধ্যে ঢাকা ও আশপাশের জেলায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024