উজ্জল হোসেন :
ভেড়ামারার ধরমপুরের বিএনপির কর্মী আমোদ আলী শেখের বাড়িতে ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ’র ঘটনায় দায়ের কৃত অভিযোগের প্রেক্ষিতে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবীতে ভেড়ামারার ধরমপুর বিএনপি সাংবাদিক সম্মেলন করেছে। গতকাল শনিবার বিকালে ধরমপুরে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, ধরমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল সরকার, সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিঠু এবং ক্ষতিগ্রস্থ আমোদ আলী শেখ।
ভেড়ামারা থানায় লিখিত অভিযোগের বরাত দিয়ে সাংবাদিক সম্মেলনে বলা হয়, ধরমপুর ইউনিয়নে সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দাতা মোস্তাক আহমেদ মিন্টু। তার পোষ্য ক্যাডার সন্ত্রাসী তানজিল খাঁর নেতৃত্বে ১৮/২০ জনের একটি সন্ত্রাসী দল গত ২৬ অগাষ্ট সন্ধ্যায় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে আমোদ আলীর বাড়িতে হামলা চালায়। এসময় বাড়ির টিনের দরজা, জানালা ভাংচুর করে। বসত বাড়িতে প্রবেশ করে সোকেচ ভেঙ্গে সোনার চেইন, নগদ ১ লক্ষ টাকা লুট করে। পরে ১০ মন ধান, ২ মন চাউল, সহ একটি ছাপড়া ঘরে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা। এবং যাওয়ার সময় ১টি ছাগল নিয়ে পালিয়ে যায়। সাংবাদিক সম্মেলনে বলা হয়, ভেড়ামারা থানায় অভিযোগ দাখিল করার পরও আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাদের দ্রুত গ্রেফতার করার দাবী জানানো হয় সাংবাদিক সম্মেলনে।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024