মুসাবুল হক :
কুষ্টিয়ায় শুদ্ধাচার পুরস্কার পেলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওবায়দুল্লাহ। জেলার ৬ টি উপজেলা মধ্যে থেকে বৃহস্পতিবার দুপুরে তিনি এ সম্মাননা লাভ করেন। জেলা প্রশাসকের সভাকক্ষে ২০২৩-২৪ সালের শুদ্ধাচার পুরস্কার হিসেবে তার হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন জেলা প্রশাসক এহতেশাম রেজা ।
এ বিষয়ে ইউএনও মো. ওবায়দুল্লাহ বলেন, সবসময় নিষ্ঠার সঙ্গে কাজ করার চেষ্টা করছি মাত্র। কাজের স্বীকৃতি আনন্দের। আমি বিশ্বাস করি, সবার সহযোগিতায় দৌলতপুর উপজেলা উন্নত ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে উঠবে।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024