স্বাধীনতা ডেক্স :
‘শিশুবক্তা’ মাওলানা রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ পাঁচজনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন আদনান শান্ত নামে এক ব্যক্তি। মামলা হওয়ার পর এ বিষয়ে আমাদের তদন্ত শুরু হয়ে গেছে।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024