মনিরুল ইসলাম, মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক, বিশিষ্ট রাজনৈতিক ও সমাজ সেবক এ্যাড. মিয়াজান আলী বলেছেন, মেহেরপুরবাসীর উন্নয়ন এবং শেখ হাসিনার হাত কে শক্তিশালি করতে প্রফেসর আব্দুল মান্নান কে বিপুল ভোট দিয়ে বিজয়ী করুন। তিনি আমাদের উন্নয়ন এবং শান্তি উপহার দেবেন। অবহেলিত মেহেরপুরের অর্থনীতি এবং অগ্রযাত্রা ত্বরান্বিত হবে। এ্যাড. মিয়াজান আলী গতকাল সোমবার বিকালে কুষ্টিয়ার বহুল প্রচারিত পত্রিকা কুষ্টিয়ার মুখের সাথে একান্ত এক আলাপচারিতায় উপরোক্ত কথা গুলো বলেন। তিনি বলেন, মেহেরপুর-১ আসন (মুজিবনগর-সদর উপজেলা) উন্নয়ন বঞ্চিত একটি জেলা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বীরমুক্তিযোদ্ধা এবং সাবেক সাংসদ প্রফেসর আব্দুল মান্নান’র সাথে রয়েছে আওয়ামীলীগ। তার নির্বাচনী প্রতীক ট্রাক। আগামী ৭ জানুয়ারী সারাদিন ট্রাক মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে তাকে নির্বাচিত করার জন্য দলমত নির্বশেষে সকলের প্রতি তিনি আহবান জানান।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024