পিয়ারুল ইসলাম, মিরপুর :
কুষ্টিয়ার মিরপুরে রাসায়নিক সারের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করতে ডিজিটাল সেন্সর ব্যবহারের ওপর প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) মিরপুর উপজেলা পরিষদের সভাকক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মিরপুর, কুষ্টিয়ার সহযোগিতায় এ প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে মাটির চাহিদা অনুযায়ী সঠিক মাত্রায় সার ব্যবহারের পরামর্শ প্রদান এবং রাসায়নিক সারের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ডিজিটাল সেন্সর ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মতিউর রহমান, জিনিয়াস ফ্রান্স লিমিটেডের কৃষি বিভাগের প্রধান শমিরান বিশ্বাস এবং মিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শামসুল হক।
মাটির স্বাস্থ্য রক্ষা, উৎপাদন খরচ কমানো এবং কৃষির টেকসই উন্নয়নে মাটির চাহিদা অনুযায়ী সুষম সার ব্যবহারে ডিজিটাল প্রযুক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ কৃষকদের আধুনিক কৃষিপ্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024