এস এম রওনক :
কুষ্টিয়ার ভেড়ামারা মোকারিমপুর ইউনিয়নের ৭ং ওয়ার্ড এর নতুনহাট সংলগ্ন রামকৃষ্ণপুর গ্রামে আগুনে পুড়ে গেছে দিনমজুর অসহায় ইউনুসের বসত বাড়ি ও গৃহপালিত পশু।
বুধবার দিবাগত রাত ১টার সময় গোয়াল ঘরে রাখা মশার (কয়েল) আগুনে পুড়ে যায় মৃত রিয়াজুল প্রারামানিকের ছেলে ইউনুসের বসত বাড়ি সহ গোয়ালে রাখা ১টি গরু ও ৮টি ছাগল।
আজ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার জনাব আকাশ কুমার কুন্ডু, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাড. বুলবুল আবু সাঈদ শামীম , মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ, স্থানীয় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান ফিজু, সাপ্তাহিক সীমান্ত কথা পত্রিকার সম্পাদক মোঃ হেলাল মজুমদার, সাংবাদিক আবু উবাইদা আল মাহাদী, সাংবাদিক জাহিদ হাসান
এ সময় তারা ক্ষতিগ্রস্থ দিনমজুর ইউনুসকে আর্থিক ভাবে সাহায্য সহযোগিতা প্রদান করেন, স্থানীয় বাসিন্দারা জানান ইউনুসের মতো গরিব অসহায় মানুষ আর আমাদের গ্রামে নেই, দিন মজুরের পাশাপাশি পশু গুলো ছিল তার শেষ সম্বল।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024