| | | |
সংবাদ শিরোনামঃ
মুুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাধা প্রদানের প্রতিবাদে ভেড়ামারায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ তাড়াশে হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সভা অনুষ্ঠিত মিরপুরে মাটি পরীক্ষায় ডিজিটাল সেন্সর ব্যবহারে প্রশিক্ষণ ও ডিভাইস বিতরণ ভেড়ামারায় বিয়ে করতে এসে জরিমানা গুনতে হলো বর কে ভেড়ামারায় আলহেরা মডেল একাডেমী স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ ভেড়ামারার পদ্মায় পানির তোড়ে ভেসে গেলো কৃষক ভেড়ামারায় গনধর্ষন/ ৪ দিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেলো তরুনী ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ২জন আসামি গ্রেফতার। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে ঢাকাস্থ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় কলকাতায় অগ্নিকাণ্ডে বাবা-মা, দাদু আর একমাত্র ভাই সবাইকে হারিয়ে মহিমার চোখে কেবলই অন্ধকার/ আগুনে ছাই হয়ে গেল মহিমার সব স্বপ্ন
মক্কায় পৌঁছেছেন হাজীরা/ প্রথমবারের মতো হজ্বব্রত পালন করতে হাজীদের নিয়ে গেলো তাতাসা হজ্ব ও ওমরাহ কাফেলা

মক্কায় পৌঁছেছেন হাজীরা/ প্রথমবারের মতো হজ্বব্রত পালন করতে হাজীদের নিয়ে গেলো তাতাসা হজ্ব ও ওমরাহ কাফেলা

রেজাউল করিম :
মাত্র ৭ জন হাজী নিয়ে প্রথম বারের মতো পবিত্র হজ্বব্রত পালন করতে গেলেন তাতাসা হজ্ব ও ওমরাহ কাফেলা। কম খরচে সর্বোচ্চ ভালো মানের সেবার নিশ্চয়তা দিয়ে দীর্ঘদিন এই কাফেলাটি সাধারন মানুষকে পবিত্র ওমরাহ হজ্ব পালন করানোর সুযোগ করে দিচ্ছিলেন। এবার থেকে যোগ হলো কম খরচে হজ্বে নিয়ে যাওয়ার কাজ। ৭ জন ছাড়াও মোট ৪৮ জন হাজীর নেতৃত্ব দিচ্ছেন তাতাসা হজ্ব ও ওমরাহ কাফেলার ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম।
“চলো যায় নবীর দেশে” শ্লোগানে ২০২২ সালের অক্টোবর মাসে মেহেরপুর জেলা থেকে নব উদ্দ্যোমে যাত্রা শুরু করে তাতাসা হজ্ব ও ওমরাহ কাফেলা নামের হজ্ব এজেন্সী। ওই মাসেই আনুষ্ঠানিকভাবে প্রথম সৌদি আরবে গিয়ে ওমরা হজ্ব পালন করে হজ্জব্রত পালন কারীরা। এরপর থেকেই প্রতি মাসেই তাতাসা হজ্জ কাফেলার নেতৃত্বে সৌদি আরব গমন করছেন সর্ব সাধারণ মানুষ। এবছর প্রথম বারের মতো হজ¦ এ নিয়ে গেলেন হজ¦ব্রত পালন কারী ৭ জন হাজীকে। সততা কর্মদক্ষতা, সাহসীকতা আর অভিজ্ঞতার কারনে তাতাসার ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম এছাড়াও ইউরো ইন্টারন্যাশনাল’র আরো ৪১ জন সহ মোট ৪৮ জন হাজীর নেতৃত্ব দিচ্ছেন। ইতোমধ্যেই হাজীরা পবিত্র নগরীতে পৌছে ইবাদতে মশগুল রয়েছেন। পাশাপাশি দর্শনীয় স্পট গুলো পরিদর্শন করছেন।
তাতাসা হজ্ব ও ওমরাহ কাফেলার ব্যবস্থাপনা পরিচালক, সৎজন ব্যাক্তিত্ব মনিরুল ইসলাম বলেছেন, মহান আল্লাহ পাকের অনৈকট্য লাভের বিষয়কে সর্বাধিক গুরুত্ব দিয়ে আমাদের কাফেলার প্রোগামগুলো সাজানো হয়ে থাকে। পাঁচ ওয়াক্ত নামাজ যাতে হেরেম শরীফে আদায় করা সম্ভব হয় এজন্য খুব কাছাকাছি নেওয়া হয় হোটেল। হজ¦ এবং ওমরাহ হজ্জ পালন সহ মক্কা-মদিনার গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন এই সফরে অন্তর্ভুক্ত থাকে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024