মোঃ নোমান জহির রাজা।
মাননীয় প্রধানমন্ত্রী, মাদার অফ হিউম্যানিটি, আওয়ামীলীগ সভানেত্রী, দেশরত্ন শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ বুধবার সন্ধ্যায় ভেড়ামারায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু’র কার্যালয়ে কেক কেটে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়েছে।
এসময় ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও ধরমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আজিজ, স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর সোলাইমান মাষ্টার, যুগ্ম আহ্বায়ক মনিরুল হাসান শিশির, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল আলম প্রাইম, সাধারণ সম্পাদক আরাফাত রহমান বাধন, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জিল্লুর রহমান, ভেড়ামারা পৌর ছাত্রলীগের সভাপতি রায়হান আহাম্মেদ রকি ও অত্র উপজেলার সকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকগণসহ দলীয় এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।