সাজেদুর রহমান, ষ্টাফ রির্পোটার :
ভেড়ামারায় ৩ মাদকাসক্ত'র ৩ বছর ১ মাস জেল দিয়েছে ১ম শ্রেণির ম্যাজিষ্ট্রেট এবং ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার। স্বাক্ষী প্রমানের মাধ্যমে অাপরাধ প্রমানিত হলে ভ্রাম্যমান অাদালত তাদের প্রত্যেককে ১ বছর ১০ দিন করে কারাদণ্ড প্রদান করেন। ভেড়ামারা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ওই ৩ মাদকাসক্তকে আটক করা হয়েছিল। আটককৃতরা হলো: ভেড়ামারা উপজেলার ক্ষেমিরদিয়াড় গ্রামের
সাত্তার অালী'র পুত্র মোঃ আসাব আলী (২৫), অাসাদুল মালিথার পুত্র রিপন হোসেন(২৩), ফকিরাবাদ গ্রামের ওয়াজ অালীর পুত্র মোঃ সেলিম(৪৫)।
আজ বৃহস্পতিবার দুপুরে সাজাপ্রাপ্ত আসামিদের জেল হাজতে প্রেরন করেছে ভেড়ামারা থানা পুলিশ।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024