সাজেদুর রহমান নয়ন :
কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক দেলোয়ার হোসেন দুলু (৫৫) নামের একজন নিহত হয়েছে। এ সময় আরো একজন শ্রমিক গুরুতর আহত হয়েছে। গতকাল সোমবার আনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে লালন শাহ ব্রীজ সংলগ্ন যাত্রী ছাউনী নামক স্থানে এ ঘটনা টি ঘটে। গুরুতর আহত ব্যাক্তির অবস্থা আশংকাজনক হওয়ায় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মটরসাইকেল আরহী দেলোয়ার হোসেন দুলু'র পিতার নাম মৃত আনসার আলী।তিনি(দুলু) ভেড়ামারা পৌরসভার অধীনস্থ ২নং ওয়াড(ফারাক পুর) এর বাসিন্দা।
নিহত দেলোয়ার হোসেন দুলু ও গুরুতর আহত দু'জন ব্যাক্তি'ই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চাকরিরত শ্রমিক।প্রতিদিনের মতো আজকেও দুজন কাজ শেষে ফেরার পথে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনার শিকার হয়।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024