সাজেদুর রহমান নয়ন :
কুষ্টিয়ায় ভেড়ামারায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাসুম ১৭ নামের একজন যুবক নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে ১২ মাইল হতে ভেড়ামারা আসার পথে ব্র্যাক অফিসের সামনে মোটরসাইকেল ও পাখি ভ্যানের মুখামুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহীর মাথার বাম সাইডে গুরুতর জখম হয়। আহত অবস্থায় তাকে স্থানীয় জনতা উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সে ভেড়ামারার ১২ মাইল এর আনিস পাড়া গ্রামের দুলাল মালিথার পুত্র।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024