এসএম রওনক :
কুষ্টিয়ার ভেড়ামারায় মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় পিতা-পুত্রের হতাহতের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছে পিতা সাদ আলী (৬৫)। আর পুত্র রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক রাশেদ (৩০)। আজ বৃহস্প্রতিবার সকাল ৭ টার সময় ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর বাজারে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানান, সকাল ৭টার দিকে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত রাশেদ (৩০) কর্মস্থলে যাওয়ার সময় পিতা সাদ আলী কে মোটরসাইকেলের পেছনে বসিয়ে ভেড়ামারার দিকে আসছিলেন। এসময় বাহাদুরপুর বাজার সংলগ্ন রাসেল মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে উঠে আসা এক সাইকেল আরোহী মোটরসাইকেলকে স্বজোরে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রন হারিয়ে তারা রাস্তার উপর পড়ে যায়। স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পিতা সাদ আলীকে মৃত ঘোষনা করে। পুত্রের অবস্থার চরম অবনতি ঘটলে পুত্র রাসেদ কে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024