উজ্জল হোসেন :
কুষ্টিয়া ভেড়ামারায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুত্বর আহত ৪ জনের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেল ৫ টায় ভেড়ামারা-দৌলতপুর সড়কের হাওয়া খালি মাঠ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাবনার ঈশ্বরদী উপজেলার নারিচা গ্রামের শাহ আলমের ছেলে ও খিলক্ষেত নেভির অফিস সহকারী মারুফুল আলম পিয়াস(২৭) ও মিরপুর ধুবইল ইউনিয়নের বরিয়া গ্রামের মৃত হামিদ মোল্লার ছেলে সাজ্জাদ হোসেন সজিব (২২)।
গুরুত্বর আহতরা হলেন, দৌলতপুর উপজেলার জয়রামপুর গোরস্থান পাড়ার কামাল হোসেনের ছেলে কাজল (১৮), একই গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে বাপ্পি (২০)।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024