ডা: আব্দুল হান্নান :
ঘরে খেলছিল ফুটফুটে শিশু সন্তান। বয়স মাত্র ৩ বছর। হাসোজ্জল মুখ। এমন সময় বিষধর সাপ দংশন করে। কেউ কিছু বুঝে উঠার আগেই মুহুর্তেই নীল হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লো ওই শিশু সন্তান। শিশুর করুন এই মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে গেছে শিশুর মা সহ পুরো পরিবার। ধারনা করা হচ্ছে, কোন বিষধর সাপের কামড়েই ওই শিশুর করুন মৃত্যু হয়েছে। সে ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের প্রবাসী আব্দুল হালিম'র পুত্র। রবিবার রাত ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকায় সাপের আতংক ছড়িয়ে পড়েছে। সম্প্রতি গোলাপনগর মাজার এলাকায় একই বাড়ি থেকে ২২টি কুলিম সাপ উদ্ধার করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024