উজ্জল হোসেন :
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টার সময় ভেড়ামারা উপজেলা নির্বাহি অফিসার দীনেশ সরকার'র নেতৃত্বে রেলী বের হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দিনেশ সরকার । তিনি বলেন, তামাক মুক্ত সমাজ গড়তে চাই। যারা ধূমপান করেন, তারা আজ থেকে ধূমপান পরিহার করুন। আপনার ধূমপান করা দেখে আপনার সন্তানও ধূমপান করা শিখবে এবং তামাক চাষীদের তামাক চাষ করা থেকে নিরুৎসাহিত করতে হবে এবং অন্য খাদ্য শস্য আবাদ করার জন্য কৃষকদের উৎসাহিত করতে হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা কৃষি কর্মকর্তা শাইখুল ইসলাম, ভেড়ামারা পশু সম্পদ কর্মকর্তা ফজলুল হক, উপজেলা শিক্ষা অফিসার আহসান আরা, সহকারী প্রোগ্রামার আলমগীর হোসেন, ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশন পরিচালক প্রবীর কুমার দেবনাথ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024