১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | শুক্রবার | বর্ষাকাল | সকাল ১১:১২
সংবাদ শিরোনামঃ
ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ভেড়ামারায় ‘মাদককে না’ বলে যুবদের মাঝে ফুটবল বিতরণ ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সদস্যদের জন্য সিমেক হেলথে অর্ধেক ছাড় ভেড়ামারা শহরের যানজট নিরসনে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত। কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পদ্মা নদীতে পানি বৃদ্ধি / নদীভাঙনে বিলীন হওয়ার পথে ভেড়ামারার ফয়জুল্লাহপুর গ্রাম/ পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কুষ্টিয়ার ভেড়ামারায় ছিনতাইয়ের শিকার ডিম ব্যবসায়ীকে জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তা প্রদান । রাজপথের লড়াকু সৈনিক মানবতার সেবক ভেড়ামারার স্বেচ্ছাসেবক দল নেতা এসএস. আল হুসাইন সোহাগ কুষ্টিয়া-পাবনা মহাসড়কে হিমেল সীমান্ত ও ঈগল এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক কুষ্টিয়া কৃষ্টির ষষ্ঠ সংখ্যা মোড়ক উন্মোচন/ কৃতি সাঁতারুদের নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ!
ভেড়ামারায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালন

ভেড়ামারায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালন

উজ্জল হোসেন :
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টার সময় ভেড়ামারা উপজেলা নির্বাহি অফিসার দীনেশ সরকার’র নেতৃত্বে রেলী বের হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দিনেশ সরকার । তিনি বলেন, তামাক মুক্ত সমাজ গড়তে চাই। যারা ধূমপান করেন, তারা আজ থেকে ধূমপান পরিহার করুন। আপনার ধূমপান করা দেখে আপনার সন্তানও ধূমপান করা শিখবে এবং তামাক চাষীদের তামাক চাষ করা থেকে নিরুৎসাহিত করতে হবে এবং অন্য খাদ্য শস্য আবাদ করার জন্য কৃষকদের উৎসাহিত করতে হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা কৃষি কর্মকর্তা শাইখুল ইসলাম, ভেড়ামারা পশু সম্পদ কর্মকর্তা ফজলুল হক, উপজেলা শিক্ষা অফিসার আহসান আরা, সহকারী প্রোগ্রামার আলমগীর হোসেন, ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশন পরিচালক প্রবীর কুমার দেবনাথ প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্ট শেয়ার করুন

Advertisement

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024