উজ্জ্বল হোসেন:
ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লি: ভেড়ামারা জোনাল অফিসের উদ্দ্যোগে মরণোত্তর বীমা দাবির চেক বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ধরমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ভেড়ামারা হাজী কল্যান পরিষদ’র সাবেক সভাপতি আলহাজ¦ আ স ম আব্দুল কুদ্দুস’র স্ত্রী আলেয়া কুদ্দুস’র হাতে ২লাখ ৫০হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আখতারুজ্জামান মিঠু। বিশেষ অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর কুষ্টিয়া সার্ভিস সেন্টার ইনচার্জ শাহ্ জামাল। ভেড়ামারা উপজেলা হাজী কল্যান পরিষদের সভাপতি আলহাজ্ব আমিরুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত মরণোত্তর বীমাদাবীর চেক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, হাজী কল্যান পরিষদের সাধারন সম্পাদক আলহাজ¦ হাফেজ খাদেমুল ইসলাম, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল ও সিনিয়র সাংবাদিক দৈনিক যুগান্তর প্রতিনিধি রেজাউল করিম, ইনকিলাব প্রতিনিধি আলহাজ¦ আনছারুল হক, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, কোম্পানীর ভেড়ামারা জোনাল ইনচার্জ আলহাজ¦ আবুল কাশেম, ভেড়ামারা ব্রাঞ্চ ইনচার্জ আব্দুল ওয়াহাব, মিরপুর ইনচার্জ সিরাজুল ইসলাম, দৌলতপুর ইনচার্জ ইদ্রিস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024