সাজেদুর রহমান নয়ন :
কুষ্টিয়ার ভেড়ামারার পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে জুনায়েদ (৯) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। গতকাল সোমবার দুপুর ২টার দিকে পদ্মা নদীর ১২ মাইল ঘাটে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জুনাইদ ১২মাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র এবং ১২মাইল হঠাৎপাড়ার জামিরুল ইসলামের পুত্র।
জানা গেছে, ৮ জন বন্ধু নিয়ে খেলার ছলে মাছ ধরতে নামে পদ্মা নদীতে। এসময় অসাবধানবশতঃ সে পানিতে ডুবে যায়। অন্য ৭ বন্ধু সুস্থ ভাবে ফিরে এলেও সে ডুবে যাই। পরে স্থানীয়রা অনেক খোঁজা খুজি করে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করার পরে তাকে মৃত বলে ঘোষণা করে। শিশু জোনাইদের আকষ্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো ১২ মাইল এলাকায়।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024