উজ্জল হোসেন :
কুষ্টিয়ার ভেড়ামারার হার্ডিঞ্জ ব্রীজের নিচে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নূহ (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নূহ ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামের মোসাদ্দেক হোসেনের ছেলে। সে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর কারিগরি বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থী।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্জালাল জানান, ভেড়ামারার গোলাপনগর এলাকার তিনজন স্কুল ছাত্র নূহ, রিয়াদ ও সিয়াম হার্ডিঞ্জ ব্রীজের নিচে পদ্মা নদীতে গোসল করার জন্য বাড়ি থেকে বের হয়। তারা নদীতে গোসল করতে করতে এক পর্যায়ে নূহ ডুব দিলে তাকে আর খুঁজে পাওয়া যায় না। পুলিশ এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারপরে একযোগে পুলিশ এবং ফায়ার সার্ভিস তরুণ নূহকে উদ্ধার কাজ শুরু করেন। ১ঘণ্টা পর সন্ধ্যার সময় পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা নূহর ডুবে যাওয়া মৃতদেহ উদ্ধার করে।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024