স্বাধীনতার ডেক্স :
ভেড়ামারা কোচ কাউন্টারগুলোর বিরুদ্ধে ঢাকাগামী বাসে কয়েকগুন বেশী ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। স্বাস্থ্য বিধি মেনে যাত্রীদের কাছ থেকে ডাবল ভাড়াও অনেক বেশী অাদায় করলেও, বাসের ভিতরে নেই কোন স্বাস্থবিধি। পাশাপাশি বসিয়ে নেওয়া হচ্ছে যাত্রী। যা দেখার কেউ নেই।
অাজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সরজমিন ভেড়ামারা কোচস্ট্যান্ড এলাকা ঘুরে দেখা গেছে, কাউন্টার গুলোতে যাত্রীদের উপচে পড়া ভীড়। তাদের কাছ থেকে কয়েকগুন বেশী ভাড়া নেওয়া হচ্ছে। এবং পাশাপাশি যাত্রী বহন করে ছুটে যাচ্ছে ঢাকাগামী বাস গুলো। ভেড়ামারা থেকে ঢাকার স্বাভাবিক বাসভাড়া ৪০০ টাকা হলেও করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ২ সিটে ১ জন যাত্রী বহনের শর্তে ৭০০ টাকা ভাড়া নির্ধারন করে কতৃপক্ষ। কিন্তু আজ কয়েকটি কাউন্টারে দেখা যায়, যাত্রী প্রতি নেওয়া হচ্ছে ১৩০০-১৫০০ টাকা। এরপরেও পাশাপাশি ২ সিটে ২ জন যাত্রী বহন করা হচ্ছে।
মোহন নামের একজন যাত্রী জানান, শ্যামলী গাড়িতে সিট দেওয়ার কথা বলে ১৩০০ টাকার টিকেট দিয়েও তাকে অন্য গাড়িতে সিট দেয়া হয়। এছাড়াও তার পাশে সিট ফাঁকা থাকার কথা থাকলেও সেখানে আরেক যাত্রী নেওয়া হয়। তিনি বলেন, আমাদের এই ভোগান্তি দেখার কেউ নেই। তিনি তার অসহায়ত্বের কথা স্বীকারের পাশাপাশি প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেন।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024