নোমান জহির রাজা :
করোনায় আক্রান্ত হয়ে কুষ্টিয়ার ভেড়ামারায় একদিনেই মারা গেছে ৩ জন। সম্প্রতি করোনার ভয়াবহ সংক্রমনের সময় অাক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৬ জন।
সূত্র জানিয়েছে, করোনায় অাক্রান্ত হয়ে অাজ শুক্রবার সকালে ঢাকাস্থ পপুলার হাসপাতালে মারা গেছে
ভেড়ামারা ডাকবাংলো মার্কেটের ব্যবসায়ী হারেজ উদ্দিন, খাজা এনায়েতপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে, গোলাপনগর বাজার এর ব্যবসায়ী চন্দ্র বিন্দু ফ্যাশানের মালিক আনিছুজ্জামান বিপ্লব। এছাড়াও উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ড'র ভ্যান চালক মুবার খান সকালে ইন্তেকাল করেন।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024