স্বাধীনতা ডেক্স :
‘‘পরিবর্তনকে ত্বরান্বিত করো, সুস্থ-সবল দেশ গড়ো” এই শ্লোগানে পালিত হয়েছে বিশ্ব টয়লেট দিবস-২০২৩। আজ বৃহস্পতিবার ভেড়ামারা উপজেলার হিড়িমদিয়া কলোনি পাড়ায় জনগনকে সচেতনতার মাধ্যমে দিবসটি পালন করে ভেড়ামারা ওয়েভ ফাউন্ডেশন পরিচালিত হিরা মহিলা সমিতি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলার জনস্বাস্থ্র্য কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি সুস্থ জীবন যাপনে স্বাস্থ্যসম্মত টয়লেট এর গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন। তিনি আরও বলেন, স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করলেই হবে না, টয়লেট ব্যবহার শেষে যথাযথভাবে দুই হাত ধোয়া অপরিহার্য। আলোচনা শেষে উপস্থিত নারী অংশগ্রহণকারীরা নিজেদের টয়লেট পরিষ্কার পরিচ্ছন্নতায় আরো গুরুত্ব দেবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে ওয়েভ ফাউন্ডেশন এর এ্যাকসেস প্রকল্পের ফিল্ড মনিটর মোঃ আবু হুসাইরেন উপস্থিতিতে সকল কে নিজ বাড়ির স্যানিটেশন ব্যবস্থার উন্নত করার গুরুত্ব দেওয়া সহ স্বাস্থ্যসম্মত টয়লেট এবং নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করার উপর আলোচনা করেন। উপস্থিত সকলে নিজ বাড়িতে স্বাস্থ্যসম্মত টয়লেট এবং নিরাপদ পানি নিশ্চিত করার জন্য স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপন ও টিউবওয়েল স্থাপন করবেন বলে প্রতিশ্রুতি প্রদান করে।
অনুষ্ঠানশেষে হিড়িমদিয়া কলোনি পাড়া গ্রামের সাধারণ নারী, পুরুষ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় ‘‘পরিবর্তনকে ত্বরান্বিত করো” এবং সুস্থ-সবল দেশ গড়ো শ্লোগান প্রদান করে।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশন এর ভেড়ামারা ইউনিটের হিসাব কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, সিডিও মোঃ ইউসুফ আলি । অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশন এর ইউনিট ম্যানেজার মোঃ আশিকুর রহমান।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024