মোঃ উজ্জল হোসেন :
খুলনা বিভাগের শ্রেষ্ট চেয়ারম্যান’র পুরুস্কার প্রাপ্ত সফল চেয়ারম্যান, ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, ইউনিয়নের নৌকার কান্ডারী, শাহাবুল আলম লালুকেই বারবার চেয়ারম্যান হিসাবে চান ধরমপুর ইউনিয়নবাসী। ভোটাররা মনে করেন, নৌকা প্রতীকের একমাত্র যোগ্য কান্ডারী শাহাবুল আলম লালু। তার হাতেই নিরাপদ থাকবে দল এবং জনগন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হয়ে নৌকা প্রতীক নিয়ে আবারো তিনি নির্বাচন করবেন এমনটাই আশা ধরমপুরবাসী। তাকেই বারবার ভোট দিয়ে বিজয়ী করতে চায় জনগন।
ভেড়ামারা শহর ঘেঁষে মাত্র ২ কিলোমিটার অদূরে ধরমপুর ইউনিয়ন পরিষদ। ২০১১ সালে প্রথম চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছিলেন হাল সময়ের সবচেয়ে জনপ্রিয় চেয়ারম্যান শাহাবুল আলম লালু। প্রথম মেয়াদ সফলতার সাথে শেষ করে জনগনের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি দ্বিতীয় মেয়াদে আবারো চেয়ারম্যান নির্বাচিত হন। অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করার সুযোগ পেয়ে সুন্দর গোছালো একটি ইউনিয়ন পরিষদ গঠন করেন তিনি। ধরমপুরবাসীকে উন্নয়নের মহাসড়কে টেনে তোলায় লালু চেয়ারম্যানের সুনাম ছড়িয়ে পড়েছে চারিদিকে। অবহেলিত ধরমপুর ইউনিয়নের আবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করেছেন তিনি। ধরমপুর ইউনিয়ন পরিষদের পাশেই শেখ রাসেল পার্ক নির্মান করে ধরমপুরবাসী সহ ভেড়ামারা উপজেলার মানুষকে তিনি আনন্দে ভাসিয়েছেন। ইউনিয়নের স্কুল, মাদ্রাসা, কিন্ডরগার্টেন স্কুল সহ প্রতিটি সেক্টরেই উন্নয়নের ছোয়া লাগিয়েছেন তিনি। বর্তমান সরকারের ভিশন এবং মিশন সফল ভাবে বাস্তবায়ন করে চলেছেন সফল এবং সুযোগ্য এই চেয়ারম্যান।
ভোটাররা মনে করেন, শাহাবুল আলম লালু কে চেয়ারম্যান হিসাবে পেয়ে ধরমপুর ইউনিয়নবাসী সুযোগ্য এবং দক্ষ নেতৃত্ব পেয়েছে। তার হাতেই নিরাপদ রয়েছে দল এবং জনগন। তাকেই বারবার চেয়ারম্যান হিসাবে দেখতে চান ধরমপুরের মানুষ। ধরমপুরের সাধারন জনগন চেয়ারম্যান শাহাবুল আলম লালুর প্রতিই পূর্ন আস্থা রেখেছেন। ভোটররা বলেন, নির্বাচনে তার পক্ষে এবারো প্রচারনায় অংশ নিয়ে গনজোয়ার সৃষ্টি করবেন। বিগত দিনের চেয়ে আরো বড় বিজয় তারা উপহার দেবেন বলে সকলেই মত পোষন করেন।