স্বাধীনতা ডেক্স :
ভেড়ামারার অত্যান্ত পরিচিত মুখ, ফারাকপুর গ্রামের আলাউদ্দীন আলীর পুত্র এবং ভেড়ামারা বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা বেগম আপা’র পুত্র জাহিদ হাসান জুয়েল আর নেই। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে ব্যবসায়িক অফিসে কার্য সম্পাদনের পর মোবাইল ফোনে কথা বলতে বলতে হৃদযন্তের ক্রীড়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি মা, স্ত্রী এবং ১ পুত্র সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী ব্যাক্তি রেখে গেছেন। রবিবার সকাল ১১টায় ভেড়ামারা আর্দশ কলেজ সংলগ্ন ফুটবল মাঠে জানাযা নামাজ শেষে তাকে ফারাকপুর গোরস্থানে সমাহিত করা হয়।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভেড়ামারার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024