স্বাধীনতা ডেক্স :
কুষ্টিয়ার ভেড়ামারার কৃতি সন্তান, মেধাবী পুলিশ অফিসার মেহেদী হাসান সুমন নড়াইল পুলিশের এস.পি নিযুক্ত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ঢাকাস্থ ভেড়ামারা সমিতি।
আজ শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর হোসেন, ডিএনসিসি হাসপাতালের পরিচালক কর্নেল ডাঃ জহিরুল হোসেন নোভেল, বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ওয়াহিদ আহমেদ উজ্জল সহ ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নড়াইল জেলার পুলিশ সুপার মেহেদী হাসান সুমন ঢাকাস্থ ভেড়ামারা সমিতির সফল মহাসচিব। একজন মানবিক পুলিশ হিসাবে দেশের সেবা করার পাশাপাশি সামাজিক নানা কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। মেহেদী হাসান সুমনের এই সফলতায় যারপরনাই খুশি ঢাকাস্থ ভেড়ামারা সমিতি। ফুলেল শুভেচ্ছা শেষে সমিতির নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানান এবং তাঁর ভবিষ্যত কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
প্রকাশক ও সম্পাদক: শাহ্ জামাল ফোন:০১৭১৭ ০৭৯ ০২৫ ইমেইল: info@dailyshadhinota.com দৈনিক স্বাধীনতা নিউজ পোর্টাল টি ভেড়ামারা বিনামূল্যে চিকিৎসালয়ের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2024